শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাইল্ড সারভাইভাল প্রোগ্রাম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত, আটক ২ প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে শরীরে আগুন দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা অনলাইন জুয়ার অভিযোগে ৭জন গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৩৫হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং হ্যাপি গোল্ড মদ জব্দ শহীদ আবুল কাশেম-এঁর ৫৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ২০কেজি গাঁজাসহ ১জন গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৬৫হাজার ২৪টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল এবং ইয়াবা ট্যাবলেট জব্দ সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু
প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে শরীরে আগুন দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা

প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে শরীরে আগুন দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা

লালমনিরহাটে প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার মোঃ মুকুল হোসেন মাহিদ (২৫) নামে এক যুবক। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে রংপুর-কুড়িগ্রাম জাতীয় মহাসড়কের পাশে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া এলাকায় উপজেলা এলএসডি গোডাউনের সামনে এ ঘটনা ঘটে।

আহত- মুকুল হোসেন মাহিদ লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা গ্রামের মিলান হোসেনের ছেলে। আগুনে তাঁর দুই হাত, দুই পা ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মুকুল দীর্ঘদিন ধরে লালমনিরহাট সদর উপজেলার কাশিপুর র‍্যাব বাজার এলাকার ১৭বছর বয়সী এক কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তবে ওই কিশোরী তাঁর প্রস্তাবে সাড়া দেয়নি। কিশোরীর বাবা কাউনিয়া উপজেলা এলএসডি গোডাউনে নাইট গার্ড হিসেবে কর্মরত। তিনি পরিবার নিয়ে গোডাউনের পাশের সরকারি কোয়ার্টারে বসবাস করেন।

জানা গেছে, ঘটনার দিন দুপুর থেকেই মুকুল ওই বাড়ির সামনে ঘোরাফেরা করছিলেন। একপর্যায়ে রাত ৮টার দিকে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone