শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
যুব সমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে রক্ষায় দেশীয় খেলার কোনো বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খাল পুনঃখননের পাশাপাশি বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত উদ্যোক্তাদের মাঝে সনদপত্র ও চেক প্রদান বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৫২হাজার ৪শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ট্রিপ্রোলিডিন অ্যাপকোরস সিরাপ জব্দ বাণিজ্যিক ভিত্তিতে গাজর চাষ হচ্ছে ৫বছরের শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড রেলওয়ে এমপ্লয়ীজ লীগ এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে নতুন শিক্ষার্থীদের বরণ, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা এবং শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারীদের উৎসাহিত করার মধ্য দিয়ে লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। নিজেদের যোগ্য ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার রায় বলেন, কলেজের শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষ, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। নবীন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানের আহ্বায়ক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম সাদেকী বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াচর্চায় উৎসাহিত করতেই এ আয়োজন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক। এ ছাড়া কলেজের উপাধ্যক্ষ মোঃ শরিফুল হক, বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি কমিটির আহ্বায়ক ধীরাজ কুমার রায়, মোঃ শরিফুল রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৬ এর ২১টি ইভেন্টে বিজয়ী মোট ৬৩জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone