দেশের সংবাদপত্রের মধ্যে দৈনিক প্রথম আলো এক অনন্য উচ্চতায়, রয়েছে, অপ্রতিদ্বন্দ্বী শুরু থেকেই। প্রথম আলো শুধু মাত্র একটি সংবাদপত্র নয়, প্রথম আলো মানবিক, নাগরিক ও সামাজিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আর অবস্থায় আসতে প্রথম আলো কে নানা প্রতিকূলতা কাটাতে হয়েছে, ধৈর্য্য ও সাহসের সাথে। অটল থেকে নীতি আদর্শে নৈতিকতায়, ভবিষ্যতেও থাকবে, সেটা তাদের অঙ্গীকার।
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমনিরহাট প্রথম আলো বন্ধুসভা আয়োজিত এবং লালমনিরহাট বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় মিলনায়তনে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখার সময় এ কথা বলেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ আবু ইমাম মোঃ রাশেদুন্নবী, লালমনিরহাট সরকারি মজিদা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার রায়, লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আয়নাল হক।
লালমনিরহাট প্রথম আলো বন্ধুসভার সভাপতি ফারাহ নাজ নাহার ফিবা-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব সুজন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল চন্দ্র রায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, নাট্য সংগঠক মাখন লাল দাস এবং লালমনিরহাট জেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোর মণি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ।
লালমনিরহাট বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের মিলনায়তনে বিকাল ৪টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
লালমনিরহাট প্রথম আলো বন্ধু সভার উপদেষ্টা ও বিশিষ্ট উপস্থাপক রক্তিম মিলন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো বিটিভির নতুন কুড়ি ২০২৫ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন (সাধারণ নৃত্য) ঐশ্বর্য জিতা স্পর্শের আঞ্চলিক গানের সাথে নৃত্য পরিবেশনা ও নতুন কুড়ি-২০২৫ এ নজরুল সংগীতে সেরা দশে থাকা তিতিয়া রায়ের কণ্ঠে নজরুল সংগীত পরিবেশন।
অতিথিবৃন্দের আপ্যায়নের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।