শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
যুব সমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে রক্ষায় দেশীয় খেলার কোনো বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খাল পুনঃখননের পাশাপাশি বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত উদ্যোক্তাদের মাঝে সনদপত্র ও চেক প্রদান বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৫২হাজার ৪শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ট্রিপ্রোলিডিন অ্যাপকোরস সিরাপ জব্দ বাণিজ্যিক ভিত্তিতে গাজর চাষ হচ্ছে ৫বছরের শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড রেলওয়ে এমপ্লয়ীজ লীগ এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
খাল পুনঃখননের পাশাপাশি বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু

খাল পুনঃখননের পাশাপাশি বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্তরণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, দেশের পরিত্যক্ত খাল পুনঃখননের পাশাপাশি বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চলতি বছর দেশের ৮টি জেলার ৩০টি খালকে মডেল খাল হিসেবে চিহ্নিত করা হয়। এর মধ্যে লালমনিরহাটের মহেন্দ্রনগর খাল অন্যতম। তিনি বলেন, আগামী ১৯শে নভেম্বর প্রধানমন্ত্রী এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মডেল খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, গত বছর থেকে খাল খনন কর্মসূচি জোরদার করা হয়েছে। মডেল খাল কার্যক্রমের আওতায় শুধু পানি নিষ্কাশন ও পানি সংরক্ষণ নয়, খালের বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করা হবে। খালের পাশে গাছ লাগানো, মাছ চাষ ও হাঁস পালনের উদ্যোগ নেওয়া হবে।

এই কর্মসূচির আওতায় খালকেন্দ্রিক কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, হতদরিদ্র জনগোষ্ঠীর ২০জন করে সদস্য নিয়ে সমবায় সমিতি গঠন করা হবে। এসব সমিতির সদস্যরা খালের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করবেন। মাছ ও হাঁস চাষ এবং গাছের পরিচর্যার সঙ্গে তাঁদের সম্পৃক্ত করে চুক্তির আওতায় আনা হবে। এর মাধ্যমে তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, মহেন্দ্রনগর মডেল খালটি প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ। এটি লালমনিরহাটের মহেন্দ্রনগর থেকে শুরু হয়ে তিস্তা নদীতে গিয়ে মিশেছে।

প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রীর সফরসূচিতে লালমনিরহাটের ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ পরিদর্শন এবং ‘আলোকিত লালমনিরহাট’ কার্যক্রম পরিদর্শন অন্তর্ভুক্ত রয়েছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে অঞ্চলটিকে অপরাধ মুক্ত করার উদ্যোগে জনগণের অংশগ্রহণ ও কার্যক্রমের অগ্রগতি প্রধানমন্ত্রী সরেজমিনে দেখতে চান বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সফরপথে প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত একটি দুর্যোগসহনশীল বাড়ি উদ্বোধন করবেন। যেসব পরিবারের জমির পরিমাণ ২ থেকে ১০শতকের মধ্যে, তাদের বসতভিটায় এ ধরনের বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone