লালমনিরহাট সরকারি কলেজ নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি নুরুন্নবী নুরকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএনপির পার্টি অফিসে (হামার বাড়ি) হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় নুরুন্নবী নুরকে গ্রেফতার দেখানো হয়েছে।
পরে রোববার (১৫ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।