শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সামাজিক আন্দোলন অব্যাহত রাখা গেলে ‘আলোকিত লালমনিরহাট’ এর মাধ্যমে খুব শীঘ্রই অপরাধগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রেফতার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে আসামিসহ ভারতীয় ইয়াবা ও বিভিন্ন প্রকার মালামাল এবং গাঁজা জব্দ সরকারি রাস্তার জমি দখল করে বহুতল ভবন নির্মাণ; এলাকাবাসীর সংবাদ সম্মেলন যুব সমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে রক্ষায় দেশীয় খেলার কোনো বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খাল পুনঃখননের পাশাপাশি বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

গাজীপুরে এসআরবি-১৩ এর অভিযানে লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ মজিদুল ইসলাম ওরফে আলমকে গ্রেফতার করা হয়েছে।

‎রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৭মিনিটে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার প্রধান আসামি প্রধান আসামি মোঃ মজিদুল ইসলাম ওরফে আলমকে গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকা হতে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। রোববার (১৫ নভেম্বর) দুপুরে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ মজিদুল ইসলাম ওরফে আলম লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন দোলাপাড়া গ্রামের মোঃ আজিজার রহমান এর ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায় যে, ভুক্তভোগী নারী তার নানা-নানীর বাড়িতে বসবাস করেন। এক বছর আগে আসামি মজিদুল ইসলামের সাথে ঐ নারীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১ জুলাই ভুক্তভোগী নারীর বাড়িতে কেউ না থাকায় রাত ১১টা ৩০মিনিটে মজিদুল গোপনে ঐ নারীর ঘরে প্রবেশ করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী ঐ নারী মজিদুলকে বিয়ের কথা বললে মজিদুল ও তার সহযোগীরা ভুক্তভোগী নারীকে শ্লীলতাহানী করে বাড়ি থেকে বের করে দেয়। এই ঘটনায় ভুক্তভোগী ঐ নারী বাদী হয়ে লালমনিরহাট জেলা হাতীবান্ধায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং১৬)।

মামলা দায়েরের পরে অভিযুক্তকে গ্রেফতার করতে এসআরবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩ সদর কোম্পানী রংপুর এবং এসআরবি-১ সিপিএসসি গাজীপুর ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দল রোববার (১৫ নভেম্বর) দুপুর ১টায় গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন বাহাদুরপুর তুলসীভিটা সংলগ্ন জাহাঙ্গীর এর বাড়িতে অভিযান পরিচালনা করে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ মজিদুল ইসলাম ওরফে আলমকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবি এর এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, এসআরবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone