লালমনিরহাটে দায়িত্বশীল সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ রেনায়েল আলম-এঁর সভাপতিত্বে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারি সহ-অধ্যাপক লুৎফর রহমান-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাড. আতিকুর রহমান। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক গোলাম রব্বানী। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর- দিনাজপুর অঞ্চলের উপদেষ্টা অধ্যক্ষ মাওঃ মমতাজ উদ্দিন। এতে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাড. আবু তাহের, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর-দিনাজপুর অঞ্চলের সহ-পরিচালক ড. জিয়াউল হক, অধ্যাপক আবুল হাসেম বাদল, উপদেষ্টা অ্যাড. আব্দুল বাতেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা সহ-অধ্যাপক আতাউর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান, আনোয়ারুল ইসলাম রাজু, অ্যাড. ফিরোজ হায়দার লাভলু, হাফেজ শাহ আলম। এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।