শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
দৈনিক দেশ রুপান্তর পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৈনিক দেশ রুপান্তর পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

একটি সংবাদ একজনের জীবন তথা পুরো প্রেক্ষাপটকে পাল্টে দিতে পারে। সে কারণে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সবাইকে যত্নশীল হতে হবে। লালমনিরহাট জেলাকে সারা দেশের মানুষের সামনে তুলে ধরতে দৈনিক দেশ রুপান্তর তার সঠিক দায়িত্ব পালন করে আসছে। দৈনিক দেশ রুপান্তরের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নিয়ে এভাবেই মূল্যায়ন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।

 

দৈনিক দেশ রুপান্তর পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা শহরের সার্কিট হাউস রোডস্থ শিবরাম স্কুল এন্ড কলেজে সকাল ১০টায় কেক কাটেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।

 

এতে লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন অনুষ্ঠানে অংশ নিয়ে লালমনিরহাটের উন্নয়নের দৈনিক দেশ রুপান্তর কার্যকরী ভূমিকা পালন করবে এমনটাই প্রত্যাশা করেন।

 

এর আগে আলোচনা সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশন ও দৈনিক আজকের পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি আনিছুর রহমান লাডলা, দৈনিক সময়ের আলো পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি তন্ময় আহম্মেদ নয়ন, শিবরাম স্কুল এন্ড কলেজে পরিচালক রাশেদুল ইসলাম, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলী হাসান নয়ন।

 

অনুষ্ঠানের শুরুতেই আগত অতিথিগণকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন দৈনিক দেশ রুপান্তর পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি ফরহাদ আলম সুমন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার পত্রিকার সাংবাদিক এস দিলীপ রায়, দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক আবদুর রব সুজন, সিনিয়র সাংবাদিক আবু হাসনাত রানা, আদিতমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুলতান হোসেন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির, সাংবাদিক মুরাদ, সিদ্দিক, জামাল বাদশাসহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

 

আলোচনা সভা শেষে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অতিথিগণ কেক কাটেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone