শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
এস্কাফ সিরাপসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপ জব্দ প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে- মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি; নির্ঘুম রাত কাটে তিস্তাপাড়বাসীর আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত একাধিক মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল পল্টন থানা থেকে গ্রেফতার তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ৩সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস তিস্তা বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে “বিজয় নয়- অংশগ্রহণই ক্রীড়ার মূখ্য উদ্দেশ্য” স্লোগান নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে লালমনিরহাটের কালেক্টরেট কলেজিয়েট স্কুলের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

কালেক্টরেট কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এটিএম রশীদুল আলম প্রামানিক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ আফরোজা খাতুন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। এ সময় কালেক্টরেট কলেজিয়েট স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে লালমনিরহাটের কালেক্টরেট কলেজিয়েট স্কুলের আয়োজনে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

কালেক্টরেট কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এটিএম রশীদুল আলম প্রামানিক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী তানজিনা আফরোজ। এ সময় কালেক্টরেট কলেজিয়েট স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone