শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে- মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি; নির্ঘুম রাত কাটে তিস্তাপাড়বাসীর আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত একাধিক মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল পল্টন থানা থেকে গ্রেফতার তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ৩সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস তিস্তা বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত ‎পরিবার পরিকল্পনা কার্যক্রম চলছে কাগজে-কলমে ঐতিহ্যবাহী মোগলহাট জিরো পয়েন্ট এখন শুধুই স্মৃতি; দর্শনার্থীদের ভিড়
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে “প্রশিক্ষণ নিন, আত্মকর্মী হউন”, “প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে কম্পিউটার বেসিক এন্ড আইসিটি অ্যাপ্লিকেশন, ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, পোশাক তৈরি, গবাদিপশু হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে লালমনিরহাটের হাড়ীভাঙ্গাস্থ যুব ভবনে লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম শিকদার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান। এতে বিশেষ অতিথি ছিলেন উক্ত প্রতিষ্ঠানের ডেপুটি কো-অর্ডিনেটর মুরশেদুল করিম। এ সময় লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে দক্ষতার কোনো বিকল্প নেই। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগ আমাদের তরুণ প্রজন্মকে আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে নেবে।

উল্লেখ্য যে, প্রশিক্ষণ কোর্সে স্থানীয় ১শত ৯৭জন প্রশিক্ষণার্থীকে বিভিন্ন কারিগরি ও প্রযুক্তিগত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone