লালমনিরহাটে প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে শতভাগ শিক্ষার্থী উপস্থিতি ইউনিফর্ম নিশ্চিত করণ ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে- মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম-এঁর সভাপতিত্বে কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোমা বেগম-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান, ফরিদা ইয়াসমিন বসুনিয়া, অভিভাবক নিরাপদ রায়, মাহবুব আলম রিদয়, মনিন্দ্রনাথ রায় মনি, মাসুদ রানা রাশেদ, মনিজা বেগম মিষ্টি, আইরিন বেগম প্রমুখ। এ সময় কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ সুলতানা রাজিয়া, সুমিতা রানী রায়, লুনা পারভীনসহ ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে পঞ্চম শ্রেণিতে বৃত্তি প্রাপ্ত ছাত্র মাহিদকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান ও বিদ্যালয় ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।