শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)র শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু আটক সিজারের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় সেই নিউ অতিথি ক্লিনিক এন্ড নার্সিং হোম সিলগালা ‎নিধন বন্ধ থাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েই চলছে ১৫ বিজিবি’র অভিযানে ৩০হাজার ৫০টাকার ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৫৮হাজার ৮শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু
আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড

আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড

দীর্ঘ ১৫বছর পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে মামলার প্রধান আসামি মামুনুর রশীদ সুমনকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
‎
‎​মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে লালমনিরহাটের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক এস এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই মামলার অন্য ৭ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
‎​
‎মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালে পাটগ্রামে ওয়াজেদ আলী প্রধানকে হত্যার ঘটনায় মামলাটি দায়ের করা হয়। ঘটনার পর দীর্ঘ সময় ধরে আদালতে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন চলে। বিজ্ঞ আদালত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে প্রধান আসামি মামুনুর রশীদ সুমনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় প্রদান করেন।
‎​
‎মামলায় অভিযুক্ত অন্যান্য আসামিরা হলেন, মোঃ শাহিন পিচ্চি, মোঃ ফরিদুল ইসলাম ভুট্টু, মোঃ নুর আলম, মোঃ লিটন মিয়া, মোঃ রবিউল ইসলাম এবং পলাতক আসামি মোঃ হাফিজুল ইসলাম। এদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস প্রদান করেন এবং তাদের জামিনদারের মুচলেকা থেকে অব্যাহতি দেন।
‎​
‎রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মামুনুর রশীদ সুমন আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাকে সাজা পরোয়ানা মূলে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এছাড়া, ফৌজদারি কার্যবিধির ৩৫এ ধারা অনুযায়ী, মামলার আসামি কারাগারে যে সময় অতিবাহিত করেছেন, তা তার সাজা থেকে কর্তনযোগ্য বলে আদেশে উল্লেখ করা হয়েছে। মামলার আলামত বিধি মোতাবেক নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
‎
‎​রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ গোলাম মোস্তফা সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রায়ের বিষয়ে আইনি প্রক্রিয়ার কথা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone