শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাটে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) লালমনিরহাটের আলোরুপা মোড়স্থ জেলা জাতীয় পার্টি কার্যালয়ে জাতীয় পার্টি লালমনিরহাট জেলা ও অঙ্গসংগঠন সমূহের আয়োজনে এ স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় পার্টি লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি অ্যাড. নজরুল ইসলাম-এঁর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান (লিমন)। এ সময় জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বজলার রহমান, আনছার আলী, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রতন, লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহবায়ক আলমগীর চৌধুরী, লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক জাহাঙ্গীর চৌধুরী, লালমনিরহাট জেলা ছাত্র সমাজের আহবায়ক আনিছুর রহমান আকাশসহ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone