শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস তিস্তা বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস তিস্তা বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

লালমনিরহাটে গ্রাহকদের নিরাপদ টাকার ব্যবহারের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস তিস্তা বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

লালমনিরহাটের সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা বাজারে পূবালী ব্যাংক পিএলসি বড়বাড়ী বাজার উপশাখা ও লালমনিরহাট ব্রাঞ্চের যৌথ আয়োজন এ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এ সময় পূবালী ব্যাংক পিএলসি লালমনিরহাট শাখার ব্যবস্থাপক মিঃ মধু বাবু রায়, পূবালী ব্যাংক পিএলসি বড়বাড়ী বাজার উপশাখার ব্যবস্থাপক মিঃ দুলাল চন্দ্র রায়, ডেপুটি জুনিয়র অফিসার (ক্যাশ) শিপুল চন্দ্র রায়, মোঃ আরিফুর রহমান, তিস্তা ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ শামিম আহমেদ (শাহীন) উপস্থিত ছিলেন।

এছাড়াও স্থানীয় ব্যবসায়ীসহ স্থানীয় গ্রাহক এবং সুধীজন উপস্থিত থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, সচেতনতামূলক সংক্ষিপ্ত আলোচনা, ৩দিন ব্যাপী এই ক্যাশলেস ক্যাম্পের অনুষ্ঠানের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির লালমনিরহাট শাখার ব্যবস্থাপক মিঃ মধু বাবু রায়সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত অনেক গ্রাহকরা জানান, এটি একটি নিরাপদ ব্যাংকিং সেবা এবং নিরাপদ। পূবালী ব্যাংকের এ ধরণের গ্রাহক সেবা খুবই নিরাপদ মনে করছেন তারা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone