শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নারীদের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন ও দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯কেজি ৪০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩ নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, কেন্দ্রীয় নেতাসহ আসামী ১৯, আটক-২ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ৯বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাংবাদিক নির্যাতনের শিকার, থানায় অভিযোগ
একাধিক মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল পল্টন থানা থেকে গ্রেফতার

একাধিক মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল পল্টন থানা থেকে গ্রেফতার

লালমনিরহাট সদর উপজেলার খোর্দ্দ সাপটানা গ্রামের বাসিন্দা মোঃ গোলাম রাব্বানী সোহেল (৫০) কে আদালতের জারিকৃত গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে ঢাকার পল্টন থানা পুলিশ কর্তৃক গ্রেফতার হয়েছেন। সে লালমনিরহাটের মৃত শামছুল আলমের পুত্র।

আদালতের নথি অনুযায়ী, রংপুর মহানগর এলাকার ৪৬লাখ টাকার চেক ডিজঅনার মামলায় তার বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় মামলা দায়ের হয়। মামলার বাদী অভিযোগ করেন, ব্যবসায়িক লেনদেনের অংশ হিসেবে দেওয়া ৪৬লাখ টাকার চেক ব্যাংকে উপস্থাপন করলে পর্যাপ্ত অর্থের অভাবে (Insufficient Fund) তা ডিজঅনার হয়। পরবর্তীতে আইনগত নোটিশ প্রদান করা হলেও অর্থ পরিশোধ না করায় আদালতে মামলা দায়ের করা হয়। মামলার শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এছাড়া সংযুক্ত আদালতের নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, গোলাম রাব্বানী সোহেলের বিরুদ্ধে লালমনিরহাটের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ বিভিন্ন আদালতে আরও একাধিক ফৌজদারি ও চেক ডিজঅনার সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার মধ্যে সমন, গ্রেফতারি পরোয়ানা, জামিন আবেদন এবং আদালতের বিভিন্ন আদেশের নথিও রয়েছে।
সংশ্লিষ্ট আদালতের নথিতে বিভিন্ন বাদী তার বিরুদ্ধে অর্থ লেনদেন, চেক ডিজঅনার এবং অন্যান্য অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় এখনও হয়নি এবং সংশ্লিষ্ট মামলাগুলো বিচারাধীন রয়েছে।

আইনজীবীদের মতে, বিচারাধীন মামলার ক্ষেত্রে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তই আসামির দায়-দায়িত্ব নির্ধারণ করবে। এ কারণে অভিযোগগুলোর বিষয়ে বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আইনগত অবস্থান অপরিবর্তিত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone