শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
এস্কাফ সিরাপসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপ জব্দ প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে- মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি; নির্ঘুম রাত কাটে তিস্তাপাড়বাসীর আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত একাধিক মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল পল্টন থানা থেকে গ্রেফতার তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ৩সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস তিস্তা বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

এস্কাফ সিরাপসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাটের আদিতমারী থেকে র‌্যাব ১৩ রংপুরের অভিযানে ২শত ৯৬টি বোতল এস্কাফ সিরাপসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

‎বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টা ৩১মিনিটে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাটের আদিতমারী থানাধীন তালুক হরিদাস এলাকায় অভিযান চালিয়ে ২শত ৯৬টি বোতল কোডেইন সমৃদ্ধ নিষিদ্ধ মাদকদ্রব্য এস্কাফ সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি র‌্যাব-১৩ রংপুর এর একটি আভিযানিক দল লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন তালুক হরিদাস এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঐ গ্রামের পলাতক আসামি মোঃ শাহিন আলমের বসতবাড়িতে তল্লাশী করে বাড়ির গোয়াল ঘর থেকে ২শত ৯৬টি বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে মোঃ আলমগীর ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের মোঃ আজিজুল হক এর ছেলে।

প্রাথমিকভাবে জানা যায় যে, ধৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ধৃত আসামি মোঃ আলমগীর ইসলাম এবং পলাতক আসামি মোঃ শাহিন আলম এক সাথে মাদক ব্যবসা পরিচালনা করে। তারা লালমনিরহাট থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে।

উক্ত ঘটনায় র‌্যাব বাদী হয়ে ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩ রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদক মুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone