শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)র শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু আটক সিজারের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় সেই নিউ অতিথি ক্লিনিক এন্ড নার্সিং হোম সিলগালা ‎নিধন বন্ধ থাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েই চলছে ১৫ বিজিবি’র অভিযানে ৩০হাজার ৫০টাকার ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৫৮হাজার ৮শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু
লালমনিরহাটে ফেন্সিডিলসহ গ্রাম পুলিশ গ্রেফতার

লালমনিরহাটে ফেন্সিডিলসহ গ্রাম পুলিশ গ্রেফতার

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের এক গ্রাম পুলিশকে ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধ্যায় ফারুক হোসেন নামে ওই গ্রাম পুলিশকে বনচৌকি এলাকা থেকে গ্রেফতার করেন বিজিবি। এ সময় তার কাছ থেকে ৯৭বোতল ফেন্সিডিল পাওয়া গেছে এমন দাবী করেন বিজিবি।

 

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নাজির হোসেন বলেন, বিজিবি মামলায় উল্লেখ করেন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্রাম পুলিশ ফারুক হোসেনের কাছ থেকে ৯৭বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়।

 

ফারুক হোসেন ওই এলাকার সোলেমান অালীর পুত্র।

 

এ ঘটনায় বনচৌকি বিজিবি ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলাম বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার হওয়া গ্রাম পুলিশ ফারুক হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone