শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
লালমনিরহাটে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক!

লালমনিরহাটে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক!

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বাসগৃহ ২য় পর্যায় চলমান আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১শত ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের বাসগৃহ নির্মাণ কাজের অংশ হিসেবে মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের মিলন বাজার ও বুড়িরঝাড় এলাকায় চলমান প্রকল্প-২ এ নির্মাণ কাজের পরিদর্শন করেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। এ সময় লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাঃ রাশেদুল হক প্রধান, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন, আদিতমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোশারফ হোসেন ও আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন। পরিদর্শনে এসে উপস্থিত ভূমিহীন ও গৃহহীন পরিবারদের উদ্দেশ্যে জেলা প্রশাসক আবু জাফর বলেন, আপনাদের ঘরগুলো যাতে কাজের মান ভাল হয় সেই দিকে দৃষ্টি রাখতে হবে এবং কাজের গুণগত মান দেখে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিতে কোন গৃহহীন এ সুযোগ থেকে বঞ্চিত হবে না। এ সময় সুবিধাভোগি নারী পুরুষরা ঘর পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone