শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা নদীর পানি কমলেও হাজারও মানুষ এখনও পানিবন্দি দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত মাদক জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ভারতীয় নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোচিত নন্দিনী হত্যা মামলার আসামি মমতা রানী গ্রেফতার; জেলহাজতে প্রেরণ তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৮ এপ্রিল) সকাল ৯টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি ভবন সভাকক্ষে লালমনিরহাট জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা ও দায়রা জজ এবং লালমনিরহাট জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ আঞ্জুমান আরা, সেবা প্রার্থী শেখ আহম্মেদ আলী রনজু, শিউলী বেগম, আয়েশা খাতুন, ব্র্যাক জেলা ব্যবস্থাপক রিপন কুমার সাহা, লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আকমল হোসেন আহমেদ, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্যাহ, লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোঃ মতিয়ার রহমান প্রমুখ। এ সময় লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এর আগে সকাল ৯টায় লালমনিরহাট জেলা জজ আদালত প্রাঙ্গণ হতে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone