শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সরলখা উচ্চ বিদ্যালয়ে হামলা; প্রধান শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত কাজুবাদাম নিয়ে প্রশ্ন, নথিতে ৫টন স্থানীয়দের দাবি ১২টন জ্বালানী তেল এবং গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সরকারি কবুলত জমি নিয়ে বিরোধ; ১২শতাংশ দখলের চেষ্টার অভিযোগ ৪র্থ জেলা স্কাউট সমাবেশ এর মহাতাঁবু জলসা অনুষ্ঠিত বিপন্ন সপ্তপর্ণী ছাইত্তান ফুলের ঘ্রাণে মুখরিত লালমনিরহাট শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় প্রসাধনীসহ ২জন গ্রেফতার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু বেপরোয়া ট্রাকের চাপায় প্রাতঃভ্রমণে বের হওয়া দুই নারী নিহত
এ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান এমপির সংবর্ধনা অনুষ্ঠিত

এ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান এমপির সংবর্ধনা অনুষ্ঠিত

লালমনিরহাটে জাতীয় সংসদ সদস্য নির্বাচনে লালমনিরহাট-০৩ আসন হতে নির্বাচিত সংসদ সদস্য জনাব এ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান (এম.পি) মহোদয়’কে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ হতে- সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৭ এপ্রিল) রাত ৮টায় লালমনিরহাটের কালীবাড়ীস্থ চেম্বার ভবনে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু-এঁর সভাপতিত্বে পরিচালক মোঃ জহুরুল ইসলাম টিটু-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোড়ল হুমায়ুন কবীর, সাবেক সভাপতি আলহাজ্ব একেএম কামরুল হাসান বকুল, মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা, সদস্য হাজী মোঃ গোফরান মিয়া, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. মোঃ মতিয়ার রহমান প্রমুখ। এ সময় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি সুমন খান, পরিচালক আলহাজ্ব মোঃ সেকেন্দার আলী, মোঃ আশিকুজ্জামান সোহাগ, মোঃ সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম রিপন, মোঃ আওলাদ হোসেন লিটন, মোঃ এনামুল হক, মোঃ শাহাদত হোসেন বাবু, মোঃ রমজান আলী সুজন, মোঃ কাওছারসহ অন্যান্য জেনারেল ও এ্যাসোসিয়েট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ হতে লালমনিরহাট-০৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব এ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone