শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ঠাকরি কালাইয়ের চাষ আজ বিলুপ্তির পথে অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মিড-ডে মিলের পুষ্টিকর খাবারের সঙ্গে বাড়ছে শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ট্রাক চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৬ যাত্রী শুদ্ধাচার অনুশীলনে চল্লিশের চর্চা আলোচনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ক্যম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ৯৯টি বোতল এস্কাফ ও ২কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ
জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মীর বিএনপিতে যোগদান অনুষ্ঠিত

জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মীর বিএনপিতে যোগদান অনুষ্ঠিত

লালমনিরহাটে পঞ্চগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুরউদ্দিন ও সাধারণ সম্পাদক মাইদুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীর বিএনপিতে- যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় লালমনিরহাটের দেউতিরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি-পঞ্চগ্রাম ইউনিয়ন শাখার আয়োজনে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বক্তব্য রাখেন লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, লালমনিরহাট জেলা বিএনপির, সাংগঠনিক সম্পাদক সায়েদুল পাটোয়ারী সাজু, সহ-সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মজমুল হোসেন প্রামাণিকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিএনপিতে যোগ দেয়া পঞ্চগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুরউদ্দিন বলেন, জাতীয় পার্টিতে নেতাকর্মীদের কোনো মূল্যায়ন নাই। তারা শুধু নিজের কথাই ভাবেন, নিজের জন্যই রাজনীতি করেন।

 

বিএনপিতে যোগ দেয়া জাতীয় পার্টির নেতা এরশাদুল হক বলেন, জাতীয় পার্টিতে কোনো শৃঙ্খলা নেই। জাতীয় পার্টিকে সব সময় আওয়ামী লীগ বলিরপাঠা হিসেবে ব্যবহার করেছে। জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগ বার বার ক্ষমতায় এসেছে। আর এতে লাভবান হয়েছে দলের চেয়ারম্যান জিএম কাদের।

 

এদিকে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জাতীয় পার্টি লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি এ্যাড. মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত জাতীয় পার্টির দলীয় পদ হতে অব্যাহতি প্রদান পত্রে উল্লেখ্য করা হয় যে, দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী কাজের সাথে জড়িত থাকার অভিযোগে জাতীয় পার্টি, লালমনিরহাট জেলা সভাপতির নির্দেশক্রমে জনাব মোঃ নুরুদ্দিন (মাষ্টার), সভাপতি পঞ্চগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টি ও জনাব মোঃ মাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক পঞ্চগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টি কে জাতীয় পার্টির সকল পদ পদবি হতে অব্যাহতি প্রদান করা হল। ইউনিয়ন জাতীয় পার্টির সকল সদস্যকে তাদের সাথে পার্টি সংক্রান্ত কোন ব্যাপারে আলোচনা না করাতে বিশেষভাবে বলা হল।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone