শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নারীদের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন ও দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯কেজি ৪০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩ নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, কেন্দ্রীয় নেতাসহ আসামী ১৯, আটক-২ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ৯বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাংবাদিক নির্যাতনের শিকার, থানায় অভিযোগ

১শত ৫পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেফতার

লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১শত ৫পিস ইয়াবাসহ মমি বেগম (৩৪) নামের এক চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মমি বেগম লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর (মাঠের পাড়) এলাকার মৃত রমজান আলী-এঁর মেয়ে।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্র জানায়, মমি বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন এবং তিনি অধিদপ্তরের তালিকাভুক্ত একজন মাদক কারবারি। সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

​অভিযান শেষে আসামিকে লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

লালমনিরহাট ​জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক মুক্ত সমাজ ও জেলা গঠনে মাদক বিরোধী এ ধরনের জিরো টলারেন্স অভিযান ও সাঁড়াশি তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে।

এছাড়াও ৩জন আসামিকে লালমনিরহাট জেলা প্রশাসক-এঁর কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone