লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১শত ৫পিস ইয়াবাসহ মমি বেগম (৩৪) নামের এক চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মমি বেগম লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর (মাঠের পাড়) এলাকার মৃত রমজান আলী-এঁর মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্র জানায়, মমি বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন এবং তিনি অধিদপ্তরের তালিকাভুক্ত একজন মাদক কারবারি। সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
অভিযান শেষে আসামিকে লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক মুক্ত সমাজ ও জেলা গঠনে মাদক বিরোধী এ ধরনের জিরো টলারেন্স অভিযান ও সাঁড়াশি তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে।
এছাড়াও ৩জন আসামিকে লালমনিরহাট জেলা প্রশাসক-এঁর কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.