শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত

কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত

লালমনিরহাটের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি-২০২৬খ্রি. গঠন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকাল ১১টায় লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ নব গঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত হয়।

কোদালখাতা সরকারি প্রাথিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

ফলাফল সূত্রে জানা যায়, নির্বাচিত পুরুষ অভিভাবক বিজয়ী প্রার্থী মোঃ মাসুদ রানা ৮টি ভোট পেয়ে সভাপতি বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ মাহাবুব আলম হৃদয় ৪টি ভোট পেয়েছেন।

নির্বাচিত মহিলা অভিভাবক বিজয়ী প্রার্থী গোলাপী রানী (বিনা প্রতি্বন্দ্বিতায়) সহ-সভাপতি বিজয়ী হয়েছেন।

এছাড়া সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম। এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন- বিদ্যোৎসাহী মহিলা অভিভাবক মোছাঃ সাজিদা খাতুন, বিদ্যোৎসাহী পুরুষ অভিভাবক মৃনাল চন্দ্র, জমিদাতার উত্তরাধিকারী মোঃ আফছার আলী, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ শেফাউল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মোছাঃ ফরিদা ইয়াছমিন বসুনিয়া, নির্বাচিত মহিলা অভিভাবক মোছাঃ আইরিন বেগম, গোলাপী রানী, নির্বাচিত পুরুষ অভিভাবক মোঃ মাসুদ রানা, মোঃ মাহাবুব আলম হৃদয়, সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুস সামাদ।

উল্লেখ্য, নব গঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন করায় অভিভাবকেরা খুশি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone