শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, গত ১৭বছরে দেশের স্বাস্থ্যখাত, বিশেষ করে সরকারি হাসপাতালগুলোর সেবার মান অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে এবং নতুন পরিকল্পনার মাধ্যমে চিকিৎসাসেবার মানোন্নয়নে কাজ করছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১১টায় লালমনিরহাটের জেল রোড সোনালী পার্কস্থ ডা. সেলিমা ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল-এর দ্বিতীয় তলায় সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ লালমনিরহাট সেন্টারে দেশের বৃহত্তর ডায়ালাইসিস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশের উদ্যোগে কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে ৬ বেড বিশিষ্ট একটি আধুনিক কিডনি ডায়ালাইসিস সেন্টার এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার মোঃ আসাদুল ইসলাম-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা. সেলিমা ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের এ্যাডহক কমিটির সভাপতি নেয়ামুল ইসলাম ফাতেমী, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম মোবাশ্বের আলম, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান প্রমুখ। এ সময় ডা. সেলিমা ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, হাসপাতালের আজীবন সদস্যবৃন্দ, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক, স্টাফ, শিক্ষার্থীবৃন্দ এবং লালমনিরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু আরও বলেন, বর্তমান সরকারের ১৮০দিনের কর্মপরিকল্পনার আওতায় লালমনিরহাটে এই ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এর ফলে জেলার কিডনি রোগীরা এখন স্বল্প খরচে উন্নতমানের ডায়ালাইসিস সেবা নিজ জেলাতেই পাবেন। চিকিৎসার জন্য আর দূরবর্তী শহরে যেতে হবে না।

পরে অতিথিবৃন্দ সোনার বাংলা ফাউন্ডেশন-বাঙলাদেশ এর নবনির্মিত কিডনি ডায়ালাইসিস সেন্টার পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone