শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ অবৈধভাবে পাথর তুললে আটকে খবর দিতে বললেন-এমপি হাসান রাজীব প্রধান ‎সবুজের সমারোহে ভরে উঠেছে লালমনিরহাটের সবজি গ্রাম হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয় ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৪লক্ষ টাকার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ান ডে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার নাশকতার পরিকল্পনাকালে যুবলীগের সহ-সভাপতি আটক
মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল

মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল

লালমনিরহাটের হাতীবান্ধায় ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় দুই পুলিশ কর্মকর্তা গুরুত্বর আহত হয়েছেন।
‎
‎শুক্রবার (২৬ জুন) মধ্যরাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাব-ইন্সপেক্টর (এসআই) রুহুল আমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‎​
‎​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাটর হাতীবান্ধা থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চুরি ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদকে গ্রেফতার করতে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন এসআই রুহুল আমিন এবং এএসআই লতিফ।
‎
‎​পুলিশ দল আসামি রাশেদকে আটক করার মুহূর্তেই তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি আঘাতে এসআই রুহুল আমিন ও এএসআই লতিফ গুরুত্বর আহত হন। একপর্যায়ে অপরাধীরা পুলিশকে জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
‎​
‎​পরে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় আহত দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এসআই রুহুল আমিনের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই জরুরি ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
‎
‎​হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,‎​ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার এই ন্যাক্কারজনক ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপরাধীদের ছাড় দেওয়া হবে না। মূল আসামি রাশেদসহ হামলার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
‎
‎​এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone