শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটে “রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি” স্লোগান নিয়ে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২৪ জুন) দুপুরে লালমনিরহাটের মিশন মোড়স্থ লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি কার্যালয় চত্বরে লালমনিরহাট জেলা যুবদলের আয়োজনে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ মিছিলটি লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। পরে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

লালমনিরহাট ‎​জেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান আনিছ-এঁর সভাপতিত্বে লালমনিরহাট ‎​জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলী-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি কামাল আনোয়ার আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি তারিকুল ইসলাম টিটু, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও রংপুর জেলা যুবদলের সভাপতি নজরুল আলম নাজু, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী। এ সময় লালমনিরহাট জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎​প্রধান অতিথির বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি কামাল আনোয়ার আহমেদ বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রতিপক্ষ ও স্বার্থান্বেষী মহল বিএনপির গৌরবময় ঐতিহ্য এবং ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য দেশজুড়ে নানা অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত নোংরা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক পরিবেশকে কলুষিত করার এই অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।

‎তিনি যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের এই অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানান এবং বলেন, অপপ্রচারের জবাব রাজপথেই দেওয়া হবে।

‎বক্তারা তৃণমূল পর্যায় থেকে যুবদলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং যেকোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন।

সমাবেশ শেষে প্রধান অতিথি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি কামাল আনোয়ার আহমেদ উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone