শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায় সারের দাবিতে রোপা-আমন চাষিদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক র‍্যাবের মাদকবিরোধী টাউন হল মিটিং অনুষ্ঠিত আয়কর আইন আনীত পরিবর্তন সমূহের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আটক রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ

বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ

লালমনিরহাট জেলার সদর উপজেলার এয়ারপোর্ট এলাকায় অবস্থিত অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী একটি কোস্টার বাসের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী লালমনিরহাট-রংপুর জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় ২ঘণ্টা ধরে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নিহত অটোরিকশা চালক রনি ইসলাম (৩০)। সে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের ফকিরটারি গ্রামের নুর আলমের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটি স্থানীয় হোটেলে খাবার খেয়ে নিজের অটোরিকশায় উঠছিলেন রনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী একটি কোস্টার বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রনির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার স্বজন ও স্থানীয় বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিকেল ৪টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের সামনে লালমনিরহাট-রংপুর জাতীয় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং সড়ক অবরোধ করেন। প্রায় ২ঘন্টা অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও প্রথমদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। পরে পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে যান লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

তারা নিহতের পরিবারের সদস্য ও বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ন্যায়বিচারের আশ্বাস দেন। এরপর সন্ধ্যার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পরে নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা, প্রশাসনের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক জানান, নিহত রনি ইসলামের দাফন সম্পন্ন হওয়ার পর পরিবার, স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে পুনরায় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য যে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লালমনিরহাট-রংপুর জাতীয় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone