শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম বিসিবির স্টান্ডিং কমিটির সদস্য হলেন মাহফুজ এভিন

কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটে “দুনিয়ার মজদুর-এক হও” প্রতিপাদ্যকে সামনে রেখে আর পি ও’র অগণতান্ত্রিক সংশোধনী বাতিল কর, কালোটাকা, পেশিশক্তি, সাম্প্রদায়িকতা ও প্রশাসনিক কারসাজি মুক্ত নির্বাচন নিশ্চিত কর, জামানত কমিয়ে ৫ হাজার টাকা ও নির্বাচনের ব্যয় ৫ লক্ষ টাকা কর দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাটের জেলা নির্বাচন কমিশন কার্যালয় চত্ত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাটের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির সভাপতি অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ-এঁর সভাপতিত্বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির সহ-সম্পাদক নিরঞ্জন রায়-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. মধুসূদন রায় মধু, সদস্য অ্যাড. রফিকুল ইসলাম অপু, যুব নেতা নবীন্দ্র নাথ প্রমুখ। এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone