শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সবুজের সমারোহে ভরে উঠেছে আগাম জাতের সবজি চাষ প্রাক্তন সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী স্যারকে সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত নিহত আরিফুলের পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম উপলক্ষে বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সীমান্তে বাগ্‌বিতণ্ডা, স্থানীয়দের প্রতিবাদের মুখে চলে যান বিএসএফ সদস্যরা সারের কৃত্রিম সংকট তৈরি করলে লাইসেন্স বাতিল করা হবে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ

১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ ৪টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ৪টি বিওপির টহলদল পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ ৪টি মোটর সাইকেল এবং ১টি বাই সাইকেল জব্দ করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারিরা সীমান্ত দিয়ে মাদকদ্রব্য পাচারের চেষ্টা করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার (২৩ আগস্ট) ১৬:০০ ও ১৮:২০ঘটিকায় বালারহাট বিওপির টহলদল পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার চওড়াবাড়ি ও বালাটারী নামক স্থানে অভিযান পরিচালনাকালে সন্দেহজনক ব্যক্তিদের মোটর সাইকেলযোগে আসতে দেখে বিজিবি টহলদল তাদের থামার সংকেত দেয়। এ সময় সন্দেহজনক ব্যক্তিরা মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৫টি বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ২০গ্রাম গাঁজাসহ মাদকদ্রব্য বহনে ব্যবহৃত ২টি মোটর সাইকেল জব্দ করা হয়।

এছাড়াও, রোববার (২৩ আগস্ট) ১২:৫০ঘটিকায় গোড়কমন্ডল বিওপির আওতাধীন গোড়কমন্ডল বাজার, ১৯:৩০ ঘটিকায় অনন্তপুর বিওপির আওতাধীন কাশেম বাজার এবং সোমবার (২৪ আগস্ট) ০৪:১৫ ঘটিকায় শিমুলবাড়ী বিওপির আওতাধীন জকুরতল নামক স্থানে পৃথক ৩টি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বিজিবি টহলদলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিকে মোটর সাইকেল ও বাই সাইকেলযোগে আসতে দেখে থামার সংকেত দিলে চোরাকারবারিরা সঙ্গে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১শত ১টি বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৯.০২কেজি গাঁজাসহ ২টি মোটর সাইকেল ও ১টি বাই সাইকেল জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় ইস্কাপ সিরাপ ১শত ২৮টি বোতল, যার সিজার মূল্য ৫১হাজার ২শত টাকা; গাঁজা ৯.০২কেজি, যার সিজার মূল্য ৩১হাজার ৫শত ৭০টাকা; মোটর সাইকেল ৪টি, যার সিজার মূল্য ৬লক্ষ ৭৫হাজার টাকা এবং বাই সাইকেল ১টি, যার সিজার মূল্য ৩হাজার টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের সিজার মূল্য ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকা। এছাড়াও, মাদক চোরাচালান চক্রের সঙ্গে সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহ পূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone