শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বিসিবির স্টান্ডিং কমিটির সদস্য হলেন মাহফুজ এভিন

বিসিবির স্টান্ডিং কমিটির সদস্য হলেন মাহফুজ এভিন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্ট্যান্ডিং কমিটির আম্পায়ার্স ডিপার্টমেন্টের সদস্য হিসেবে দায়িত্ব লাভ করেছেন বিসিবি কাউন্সিলর আব্দুল্লাহ আল-মাহফুজ এভিন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

​মাঠে এক সময় ‘লালমনিরহাট এক্সপ্রেস’ খ্যাত গতিময় পেস বোলার হিসেবে বেশ পরিচিত ছিলেন আব্দুল্লাহ আল-মাহফুজ এভিন। ২০০৪ সালে দেশের বহুল আলোচিত ‘গ্রামীণফোন পেসার হান্ট’ প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ে তাঁর আত্মপ্রকাশ ঘটে। সাবেক এই ক্রিকেটার মাঠের খেলার পাশাপাশি দীর্ঘদিন ধরে একজন দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবেও প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। ক্রীড়াঙ্গনের বাইরে তিনি সামাজিক সংগঠন ‘মানবিক যাত্রা ফাউন্ডেশন’-এর কর্ণধার হিসেবে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন।

​পারিবারিকভাবেও সমৃদ্ধ ঐতিহ্যের অধিকারী আব্দুল্লাহ আল-মাহফুজ এভিন। তাঁর পৈতৃক নিবাস লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের গিলাবাড়ী গ্রামে। তিনি ব্রিটিশ ভারতের কাকিনা জমিদারি এস্টেটের অধীনস্থ জোতদার বলে মাবুদ সরকারের প্রপৌত্র, বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম আহমদ আলী প্রেসিডেন্টের নাতি এবং বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব মোঃ এরশাদ আলমের সুযোগ্য সন্তান।

​নতুন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ আল-মাহফুজ এভিন জানান, দেশের ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়ন এবং খেলাধুলার মানকে আরও এগিয়ে নেওয়ার জন্য নিরলস পরিশ্রম করাই এখন তাঁর মূল লক্ষ্য। তরুণ সমাজকে মাঠমুখী করা এবং সঠিক দিকনির্দেশনা দিয়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করে যেতে চান। ক্রীড়াঙ্গনে নিজের এই নতুন পথচলায় কাঙ্ক্ষিত সফলতার জন্য তিনি শুভানুধ্যায়ীসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone