লালমনিরহাটে “আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে কাব, স্কাউট, ইউনিট লিডার ও কর্মকর্তাগণকে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় মোগলহাট ইউনিয়নের দুড়াকুটি উচ্চ বিদ্যালয়, দুড়াকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফুলগাছ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার বাস্তবায়নে এ বৃক্ষরোপণ ও পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন ও চারা রোপণ করেন লালমনিরহাট জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার সভাপতি মুহঃ রাশেদুল হক প্রধান। এ সময় বাংলাদেশ স্কাউটস রংপুর জোনের উপ-পরিচালক রাসেল আহমেদ, আঞ্চলিক উপ-কমিশনার, বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার সম্পাদক মোঃ একরামুল হক সরকার, জেলা ও উপজেলা স্কাউটসের কর্মকর্তাবৃন্দ এবং কাব ও স্কাউট শিক্ষার্থীরা অংশ নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন করেন।