শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
পরিবেশ বান্ধব পদ্ধতিতে পয়ঃবর্জ্য অপসারণ ক্যাম্পেইন অনুষ্ঠিত

পরিবেশ বান্ধব পদ্ধতিতে পয়ঃবর্জ্য অপসারণ ক্যাম্পেইন অনুষ্ঠিত

লালমনিরহাটে “নিরাপদে পয়ঃবর্জ্য পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ, সবার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ বান্ধব পদ্ধতিতে পয়ঃবর্জ্য অপসারণ ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাট পৌরসভা চত্ত্বরে লালমনিরহাট পৌরসভা ও এসএনভি’র আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট পৌরসভার প্রশাসক মোঃ রাজীব আহসান-এঁর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায়। ক্যাম্পেইনের উদ্দেশ্য বর্ণনা করেন এসএনভির ক্লাষ্টার কো-অর্ডিনেটর মোঃ আবু হানিফ। শহর ব্যাপী ক্যাম্পেইন কার্যক্রম সমূহ আলোচনা করেন রিসপনস লিমিটেডের মোঃ আবু হানিফ। ক্যাম্পেইন চলাকালীন অংশগ্রহণকারীদের দায়িত্ব/ সহযোগিতা এবং মতামত/ পরামর্শ গ্রহণ করেন এসএনভির ক্লাষ্টার কো-অর্ডিনেটর মোঃ আব্দুল হালিম। বক্তব্য রাখেন এসকেএস ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল মতিন, ওয়াটার এইড প্রতিনিধি সুমন সাহা, লালমনিরহাট পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ শরীফ মোঃ বজলুল হক প্রমুখ। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone