শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
এইজ গ্রুপ ক্রিকেট ডেভেলপমেন্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

এইজ গ্রুপ ক্রিকেট ডেভেলপমেন্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

লালমনিরহাটে এইজ গ্রুপ ক্রিকেট ডেভেলপমেন্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে তৃণমূল পর্যায়ের ক্রিকেট উন্নয়নে বিসিবির উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

লালমনিরহাটের এডিসি জি আর সারোয়ার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিসিবির পরিচালক ও এইজ গ্রুপ টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর। বক্তব্য রাখেন জেলা কোচ ও বিসিবির কাউন্সিলর মোঃ জিকরুল ইসলাম ফাতেমী, বিসিবি রংপুর বিভাগের পরিচালক মোঃ হাসানুজ্জামান, খেলোয়ার রাওফিন, শিহাব মন্ডল, মনিকা, সাদ্দাম হোসেন শাওন প্রমুখ। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর ক্রিকেট অবকাঠামো উন্নয়ন ও খেলোয়াড় তৈরির দীর্ঘ মেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বিসিবি পরিচালক ও বয়স ভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর, রংপুর বিভাগের পরিচালক হাসানুজ্জামানসহ ৪সদস্যের টিম বিকাল ৩টায় লালমনিরহাট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তারা স্টেডিয়ামের বিদ্যমান সুবিধা, প্রশিক্ষণ অবকাঠামো, উইকেট, গ্রাউন্ড কন্ডিশন, নেট প্রাকটিস সুবিধা, একাডেমির কার্যক্রম এবং জেলা পর্যায়ে ক্রিকেট উন্নয়নের পরবর্তী করণীয় বিষয়গুলো পর্যালোচনা করেন।

বক্তারা বলেন, ক্রিকেট বিকেন্দ্রীকরণের মাধ্যমে দেশের প্রান্তিক অঞ্চলে অবকাঠামো উন্নয়ন ও সুশৃঙ্খল খেলোয়াড় তৈরির মাধ্যমে জাতীয় ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করা সম্ভব হবে।

প্রধান অতিথি পরিদর্শন শেষে লালমনিরহাটের প্রাক্তন ও বর্তমান সকল ক্রিকেটার, আম্পায়ার, ক্রিকেট অর্গানাইজারদের সাথে মতবিনিময় সভা করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone