শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ

কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ

লালমনিরহাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ মাসুদ রানা রাশেদ।

সম্প্রতি লালমনিরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে সভা নং-৪, স্বাঃ নং-৮৫০, তাং-২৮/৭/২০২৬ মোতাবেক অনুমোদন করে প্রকাশিত এক অনুমোদিত পত্রে এ তথ্য জানানো হয়।

লালমনিরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চঃদাঃ) মোঃ জাহিদুল ইসলাম ফারুক ও লালমনিরহাট সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রিয়াজুল ইসলাম এবং ‎কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়, নব গঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি-২০২৬খ্রি. অনুমোদিত এই নির্বাচিত কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

অনুমোদিত ১২ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গোলাপী রানী। সদস্য (বিদ্যোৎসাহী মহিলা অভিভাবক) হিসেবে মোছাঃ সাজিদা খাতুন ও সদস্য (বিদ্যোৎসাহী পুরুষ অভিভাবক) হিসেবে মৃনাল চন্দ্র। সদস্য (জমিদাতার উত্তরাধিকারী) হিসেবে মোঃ আফছার আলী। সদস্য (মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক) হিসেবে মোঃ শেফাউল ইসলাম। সদস্য (বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি হিসেবে মোছাঃ ফরিদা ইয়াছমিন। সদস্য (নির্বাচিত মহিলা অভিভাবক) হিসেবে মোছাঃ আইরিন বেগম ও সদস্য (নির্বাচিত পুরুষ অভিভাবক) হিসেবে মোঃ মাহাবুব আলম হৃদয়। সদস্য (সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য) মোঃ আব্দুর রহিম। অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে মোঃ আব্দুস সামাদ। ৩বছর মেয়াদি এই কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলামকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের মোঃ হযরত আলী ও মোছাঃ রেহেনা বেগম মিনা-এঁর প্রথম পুত্র মোঃ মাসুদ রানা রাশেদ পেশাগত জীবনে সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক এবং আঞ্চলিক ও দৈনিক পত্রিকার একজন লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত অধিকার, কল্যাণ ও মর্যাদা প্রতিষ্ঠায় তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

মোঃ মাসুদ রানা রাশেদ লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলাধীন ১নং মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। শিক্ষা জীবন শুরু করেন কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, লালমনিরহাট সরকারি কলেজ থেকে এইচএসসি, আদিতমারী ডিগ্রী কলেজ থেকে বিএ/বিএসএস পাশ করেন। কলেজে ছাত্র থাকাকালীন সময় থেকেই সাংবাদিকতা শুরু করেন। পরে বিভিন্ন পত্র-পত্রিকায় দীর্ঘদিন লেখালেখি করেন। বর্তমানে তিনি সাপ্তাহিক আলোর মনি ও দৈনিক এবং অনলাইন পত্রিকায় কর্মরত আছেন। এছাড়াও তিনি লালমনিরহাট প্রেসক্লাবের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সাথে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।

কবি ও সাংবাদিক এবং সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ-এঁর স্ত্রী- মোছাঃ আইরিন বেগম ও একমাত্র পুত্র সন্তান মোহাম্মদ আল মুবীন আহম্মেদ আদর।

উল্লেখ্য যে, মোঃ মাসুদ রানা রাশেদ ১৯৮৭ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone