শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী জব্দ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক পরিবারকে মামলা দিয়ে বাড়ি ছাড়া
বাল্যবিয়ে রোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাল্যবিয়ে রোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমনিরহাটে বাল্যবিবাহ ও তার পরিণতি নিয়ে গণমাধ্যমে ব্যাপক প্রচারণার আওতায় স্কুল ভিত্তিক কার্যক্রমের অংশ হিসেবে স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে লালমনিরহাট সদর উপজেলার ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনিতা দাস। এ সময় লালমনিরহাট সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাকির হোসেন, লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিজয় চন্দ্র মোহন্ত, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, ইমাম-পুরোহিত, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

প্রতিযোগিতায় অংশ নেয়া বিতার্কিক ও অন্যান্যদের বক্তব্যে উঠে আসে বাল্য বিয়ের নানা নেতিবাচক দিক।

 

তাঁরা বলেন, লালমনিরহাটের মতো দরিদ্র প্রবণ জেলার গ্রামীণ অঞ্চলগুলোতে বাল্যবিবাহের প্রভাব সুদূরপ্রসারী। পারিবারিক, সামাজিক এবং সর্বোপরি রাষ্ট্রের সামগ্রিক কাঠামোয় এর ক্ষতিকর প্রভাবের ফলে নাগরিকদের জীবনমান উন্নয়ন বাঁধাগ্রস্ত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone