শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা’ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ১১টায় লালমনিরহাট প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট পৌরসভার আয়োজনে জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা’ ২০২৬ অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট পৌরসভার প্রশাসক মোঃ রাসেল মিয়া-এঁর সভাপতিত্বে মেডিকেল অফিসার ডাঃ শরীফ মোঃ বজলুল হক-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দীপঙ্কর রায়, লালমনিরহাট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায়, লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মমিনুল ইসলাম প্রমুখ। প্রেজেন্টেশন করেন এসএনডির গভর্ন্যান্স এ্যাডভাইজার প্রশান্ত শর্মা রায় ও ক্লাস্টার কো-অর্ডিনেটর আব্দুল হালিম প্রমুখ। এ সময় লালমনিরহাট পৌরসভার কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ৬ থেকে ১১ মাস বয়সী ৮শত ৯০জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭হাজার ৪শত ৫জন শিশুকে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। লালমনিরহাট পৌরসভা এলাকায় মোট ৪০টি কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone