শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মিড-ডে মিলের পুষ্টিকর খাবারের সঙ্গে বাড়ছে শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ট্রাক চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৬ যাত্রী শুদ্ধাচার অনুশীলনে চল্লিশের চর্চা আলোচনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ক্যম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ৯৯টি বোতল এস্কাফ ও ২কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ অবৈধভাবে পাথর তুললে আটকে খবর দিতে বললেন-এমপি হাসান রাজীব প্রধান ‎সবুজের সমারোহে ভরে উঠেছে লালমনিরহাটের সবজি গ্রাম
অবৈধভাবে পাথর তুললে আটকে খবর দিতে বললেন-এমপি হাসান রাজীব প্রধান

অবৈধভাবে পাথর তুললে আটকে খবর দিতে বললেন-এমপি হাসান রাজীব প্রধান

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ধরলা নদী থেকে কেউ অবৈধভাবে পাথর ও বালু তুললে তাকে আটক করে খবর দিতে বলেছেন ১৬, লালমনিরহাট-০১ (হাতীবান্ধা, পাটগ্রাম) আসনের বিএনপি দলীয় জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মোঃ হাসান রাজীব প্রধান। এ সময় কোনো পুলিশ সদস্য পাথর উত্তোলনকারীদের সাহায্য করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

অবৈধ পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সংসদ সদস্যের দেওয়া ১মিনিট ১৩সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে হাসান রাজীব প্রধানকে বলতে শোনা যায়, “যখন পাথর তুলবে, এক্কেবারে মসজিদে আজান দিয়া ওইগুলাক ধরবেন, জনগণ বাহির হয়া ধরবে। তারপর আমাক ফোন দিবেন, দেখি কোন পুলিশ আসি ওমাক (ওদের) সাহায্য করে।”

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের ধরলা সেতু এলাকায় যাওয়ার পর অবৈধ পাথর ও বালু উত্তোলন নিয়ে সংসদ সদস্যের কাছে অভিযোগ করেন এলাকাবাসী। এ কাজে পুলিশ সাহায্য করে বলে সংসদ সদস্যকে জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য এ কথা বলেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে সংসদ সদস্যকে আরও বলতে শোনা যায়, “জনগণকে এখন রেডি (প্রস্তুত) হইতে হবে, তা ছাড়া আর কোনো উপায় নাই। ওরা দুইটা-দশটা পুলিশকে লাইনঘাট করিয়া-টরিয়া খায়াদায়া ঠিক থাকবে, ক্ষতি হয়া যাবে সাধারণ মানুষের।” এ সময় এলাকাবাসী সংসদ সদস্যকে পাথর ও বালু উত্তোলন নিয়ে আরও বিভিন্ন কথা বলেন।

সংসদ সদস্য হাসান রাজীব প্রধান বলেন, বুধবার বুড়িমারীর ধরলা ব্রিজ এলাকায় গেলে স্থানীয় জনগণ তাঁকে অবৈধ পাথর ও বালু উত্তোলন নিয়ে মৌখিকভাবে অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে উপস্থিত লোকজনের উদ্দেশে তিনি বক্তব্য দিতে গিয়ে তাদের এসব বন্ধ করতে ভূমিকা নিতে বলেছেন।

তিনি আরও বলেন, এসব দেখে পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে হবে। জনগণকেও সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসতে হবে।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, সংসদ সদস্যের বক্তব্যের ভিডিও দেখেছেন। তিনি বলেন, গভীর রাতে অথবা ভোরবেলা নৌকায় করে চরাঞ্চলে গিয়ে নদী বা আশপাশের এলাকা থেকে মাঝে মধ্যে পাথর তোলা হয়। পুলিশ যাওয়ার খবর পেলে তারা সটকে পড়ে। অথচ এখানে পুলিশকে দায়ী করা হচ্ছে।

লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, তারপরও পুলিশের কারও বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone