শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ অবৈধভাবে পাথর তুললে আটকে খবর দিতে বললেন-এমপি হাসান রাজীব প্রধান ‎সবুজের সমারোহে ভরে উঠেছে লালমনিরহাটের সবজি গ্রাম হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয় ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৪লক্ষ টাকার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ান ডে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার নাশকতার পরিকল্পনাকালে যুবলীগের সহ-সভাপতি আটক
শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত

শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের রাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষককে তালাবদ্ধ করে রাখে ছাত্র-ছাত্রীরা। তাদের অভিভাবক ডেকে অপমান করায় এমন ঘটনা ঘটিয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে বিদ্যালয়ের ক্লাস চলাকালীন সময়ে ছাত্র-ছাত্রীরা এ ঘটনা ঘটায়।

ছাত্র-ছাত্রীদের অভিযোগ, সম্প্রতি বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের অভিভাবকদের ডেকে এনে অপমান করা হয়েছে। তারা অভিযোগ করে, শিক্ষকদের সঙ্গে কথা বলতে গেলে এবং অভিভাবকদের উপস্থিতির সময় বিদ্যালয়ের পরিবেশ নিয়ে নানা অসন্তোষ তৈরি হয়। এছাড়া বিদ্যালয়ে ভর্তি ফি আদায়, দীর্ঘদিন ধরে ওয়াশ রুম পরিষ্কার না করা, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে অবহেলাসহ আরও কিছু অভিযোগ তুলে তারা ক্ষোভ প্রকাশ করে।

ছাত্র-ছাত্রীরা জানায়, এসব বিষয়ে বারবার অভিযোগ করেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে মঙ্গলবার সকালে বিদ্যালয়ের ভেতরেই আন্দোলনের অংশ হিসেবে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের একটি কক্ষে আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে সকল দাবী মেনে নেয়ার আশ্বাসের পর শিক্ষকদের তালা মুক্ত করা হয় এবং বিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone