শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায় সারের দাবিতে রোপা-আমন চাষিদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক র‍্যাবের মাদকবিরোধী টাউন হল মিটিং অনুষ্ঠিত আয়কর আইন আনীত পরিবর্তন সমূহের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আটক রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “তথ্যের অধিকার সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি দুর্নীতি থেকে মুক্তি” স্লোগান নিয়ে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ১১টায় লালমনিরহাট নার্সিং কলেজের মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের আয়োজনে এ ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সচেতন নাগরিক কমিটি (সনাক)র সভাপতি ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক-এঁর সভাপতিত্বে টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মোরশেদ আলম-এর সঞ্চালনায় শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান রাওয়ানা মার্জিয়া। বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক)র সদস্য ডাঃ আশিক ইকবাল মিলন, রিয়াজুল হক সরকার, সহ-সভাপতি সুপেন্দ্র নাথ দত্ত, লালমনিরহাট নার্সিং কলেজের নার্সিং ইনস্ট্রাকক্টর মোছাঃ আমিনা খাতুন, অধ্যক্ষ মোছাঃ নুরুন্নাহার খাতুন প্রমুখ। এ সময় লালমনিরহাট নার্সিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, তরুণদের মানবসেবার পাশাপশি তথ্য জানার বিষয়ে গুরুত্ব দিতে হবে। সঠিক তথ্য না জানলে নিজে যেমন বিভিন্ন হয়রানি ও দুর্নীতির শিকার হতে পারে, তেমনি মানবসেবা প্রদানও ব্যাহত হতে পারে। এছাড়া তথ্য না জানার কারণে অনেক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়না। তাই তথ্য জানা প্রতিটি নাগরিক দায়িত্ব ও কর্তব্য। একই সাথে কর্তৃপক্ষে উচিৎ তাদের প্রকাশ যোগ্য সংশ্লিষ্ট তথ্য সমূহ স্বপ্রনোদিতভাবে উন্মুক্ত রাখা এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রচার করা। এতে করে যেমন প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতি হ্রাস পাবে অন্যদিকে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। ফলে তথ্য প্রত্যাশীদের তথ্য প্রাপ্তির পথ সুগম হবে।

এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন বিষয়ে বিস্তাবরিত ধারণা দেওয়ার পাশাপাশি তথ্য প্রাপ্তির আবেদনের ‘ক’ ফরমপুরণ হাতে কলমে শেখানো হয়। এরপর ‘দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন, ২০০৯: তরুণদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone