শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী জব্দ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক পরিবারকে মামলা দিয়ে বাড়ি ছাড়া
পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের মানববন্ধন অনুষ্ঠিত

পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের মানববন্ধন অনুষ্ঠিত

লালমনিরহাটে “শিক্ষা, অধিকার, সমতা” স্লোগান নিয়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত যোগ্য প্রভাষকের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জিও জারির আগ পর্যন্ত নো প্রমোশন নো ওয়ার্ক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট সরকারি কলেজের কলা ভবনের সামনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট সরকারি কলেজের প্রভাষক আবু সাদেক জুন্নুন-এঁর সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন লালমনিরহাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক আরমান রহমান, লালমনিরহাট সরকারি কলেজ ও লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের প্রভাষকবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় অন্যান্য প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রভাষকরা বক্তব্যে বলেন, ৩২ থেকে ৩৭তম ব্যাচ দীর্ঘদিন থেকে পদোন্নতি বঞ্চিতদের রাষ্ট্র যেন ন্যার্য অধিকার দেন, আমরা বৈষম্যের স্বীকার, আমাদের পদোন্নতি দিলে সরকারের তেমন কোন ক্ষতি হবেনা, দীর্ঘ বছর ধরে উল্টো বিভিন্ন মামলা দিয়ে পদোন্নতি আটকিয়ে রাখা হয়েছে, শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক আদেশকৃত ৫৪টি অবৈধ আদেশ বিলুপ্ত করার দাবি জানান তাঁরা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone