শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৬৯হাজার ৫শত টাকার ভারতীয় গাঁজাসহ ইজিবাইক আটক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ মজিবুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ মজিবুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লালমনিরহাটে জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ মজিবুর রহমান মহোদয়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় লালমনিরহাটের গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হলরুমে লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দের যৌথ আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 

চর কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলী-এঁর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ মজিবুর রহমান। বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মুরাদ হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিবুর রহমান, তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক সরকার প্রমুখ। এ সময় লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বক্তব্যে বক্তারা বলেন, শিক্ষা ও শিক্ষকদের উন্নয়ন ও সমস্যা সমাধানে ঐতিহ্যের সাথে নেতৃত্ব দিয়েছেন মোঃ মজিবুর রহমান স্যার। শিক্ষায় তাঁর অবদানের কথা আমাদের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

 

বিদায়ী জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি আন্তরিকতার সাথে আপনাদের সহযোগিতায় লালমনিরহাট শিক্ষাঙ্গণকে ভালো রাখার চেষ্টা করেছি। স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে শিক্ষাঙ্গণের পরিবেশকে আলোকিত করেছি। শিক্ষা সংক্রান্ত বিষয়ে অনেক সমস্যা থাকলেও আমার সাধ্যমতো সমাধান করার চেষ্টা করেছি। আমি শিক্ষার মানুষ বাকি সময়টা শিক্ষার সাথেই থাকতে চাই।

 

পরে লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার (অবসরপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমানকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দের সৌজন্যে প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone