শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ২লক্ষ ৮০হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ ও অটোরিকশাসহ গাঁজা জব্দ দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে অপরূপ কাশফুল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি ‎শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৭লক্ষ ৬০হাজার টাকার ভারতীয় স্বর্ণকাতান শাড়ী জব্দ ১শত ৫পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেফতার বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত

লালমনিরহাটে “জাগো বাহে তিস্তা বাঁচাই” স্লোগান নিয়ে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (৫ অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলন লালমনিরহাট জেলার আয়োজনে এ পদযাত্রা ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার-এঁর নিকট তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান করেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাহেদুল ইসলাম পাটোয়ারী সাজু। এ সময় তিস্তা নদী রক্ষা আন্দোলন লালমনিরহাট জেলার নেতৃবৃন্দ এবং লালমনিরহাট জেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

লালমনিরহাট জেলা শহরে এক পদযাত্রার মধ্য দিয়ে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে এ স্মারকলিপি প্রদান করেন উক্ত সংগঠনের নেতৃবৃন্দ।

 

নির্বাচনের তফসিল ঘোষণার আগে নভেম্বরে তিস্তা নদীর মহাপরিকল্পনার কাজ শুরু করার দাবিতে লালমনিরহাটসহ রংপুর বিভাগের ৫টি জেলায় একযোগে কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জাগো বাহে তিস্তা বা‌ঁচাই শিরোনামে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।

 

এ পদযাত্রায় তিস্তাপাড়ের লোকজন অংশ নেয়। এ সময় তারা অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার আগে নভেম্বরে তিস্তা নদীর মহাপরিকল্পনার কাজ দেশীয় অর্থায়নে তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান এবং তিস্তাপাড়ের ৫টি জেলার হুমকির মুখে থাকা জীববৈচিত্র্যসহ ২কোটি মানুষের জীবনযাপন স্বাভাবিক করার দাবি জানান।

 

এ ছাড়াও আগামী ৯ অক্টোবর উপজেলা পর্যায়ে গণমিছিল এবং ১৬ অক্টোবর তিস্তা নদীর তীরের ১১টি উপজেলায় মশাল প্রজ্জ্বলন কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone