শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
প্রীতি ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রীতি ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে “ইশারা ভাষা ব্যবহার করব, বিশ্বকে জয় করব” স্লোগান নিয়ে প্রীতি ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৫ জুলাই) বিকাল ৩টা ৩০মিনিটে লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠে লালমনিরহাট শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম মমিনুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় প্রকৌশলী মোঃ শিপন আলী। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, লালমনিরহাট শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক তানভীর রায়হান শৈবাল, রাজশাহী বধির ফোরামের সভাপতি আলহাজ্ব মোঃ ফারুক হোসেন সদস্যবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, লালমনিরহাট জেলা ফুটবল কোচ আবুল কালাম আজাদ বকুল, সাবেক খেলোয়ার মনসুর আলী।

 

ফাইনাল খেলায় লালমনিরহাট শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ১ গোল, রাজশাহী বধির ফোরাম ১ গোল। পরে পেনাল্টিককে লালমনিরহাট শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা চ্যাম্পিয়ন ও রাজশাহী বধির ফোরাম রানার্স আপ হয়। চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়ার গৌরব অর্জনকারীদের পুরস্কার বিতরণ করা হয়।

 

উল্লেখ্য যে, খেলায় ফুটবল প্রেমিক হাজার হাজার দর্শনার্থী খেলাটি উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone