শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম বিসিবির স্টান্ডিং কমিটির সদস্য হলেন মাহফুজ এভিন
লালমনিরহাটে জাতীয় পার্টি অফিসে হামলার ঘটনায় জেলা জাতীয় পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ

লালমনিরহাটে জাতীয় পার্টি অফিসে হামলার ঘটনায় জেলা জাতীয় পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ

লালমনিরহাটে জাতীয় পার্টি অফিসে রাতের বেলা সন্ত্রাসী হামলায় অগ্নিসংযোগ-ভাংচুর ও লুটতরাজের ঘটনায় জেলা জাতীয় পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

 

রোববার (১ জুন) জাতীয় পার্টি লালমনিরহাটর সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের এবং জাতীয় পার্টি লালমনিরহাট জেলার সাধারণ সম্পাদক ও মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ জাহিদ হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন।

 

জাতীয় পার্টি লালমনিরহাটর সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের এবং জাতীয় পার্টি লালমনিরহাট জেলার সাধারণ সম্পাদক ও মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ জাহিদ হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ৩১শে মে ২০২৫ ইং রাত আনুমানিক ১০.৩০ ঘটিকায় জাতীয় পার্টি, লালমনিরহাট জেলা, আলোরূপা মোড়স্থ জেলা কার্যালয়ে একদল সন্ত্রাসী অফিসের তালা ভেঙ্গে চেয়ার-টেবিল, আলমিরা, পানির পাম্প, টিভি, দরজা- জানালা, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তছনছ, ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটতরাজ করে। জাতীয় পার্টির জেলা কার্যালয়ে এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে এই হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone