শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৬৯হাজার ৫শত টাকার ভারতীয় গাঁজাসহ ইজিবাইক আটক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি ১০দিন বন্ধ

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি ১০দিন বন্ধ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ১০দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করেছেন দুই দেশের ব্যবসায়ীরা। এ বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান। তবে এ সময় বুড়িমারী স্থলবন্দর পুলিশ অভিবাসনচৌকি দিয়ে যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

 

বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা যায়, শবে কদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে আলোচনা সভায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৭ এপ্রিল শবে কদর, ১০-১২ এপ্রিল (সম্ভাব্য) পবিত্র ঈদ-উল-ফিতর ও ১৪ এপ্রিল বাংলা নববর্ষসহ দুই শুক্রবার সাপ্তাহিক সরকারি বন্ধ হওয়ায় ১০দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এরপর ১৫ এপ্রিল সোমবার থেকে যথারীতি আমদানি ও রপ্তানি কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে বুড়িমারী সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন।

 

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্যমতে, বুড়িমারী স্থলবন্দর কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, পুলিশ অভিবাসন ও ভারতীয় চ্যাংড়াবান্ধা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছে। এ কারণে বুড়িমারী স্থলবন্দর দিয়ে এ সময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

 

বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান বলেন, ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী (শুক্রবারসহ) ১০দিন বন্ধ থাকবে। তবে ১৫ এপ্রিল সোমবার থেকে যথানিয়মে আবারও বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

 

বুড়িমারী স্থলবন্দর অভিবাসনের পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আহসান কবির সরকার জানান, স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পুলিশ অভিবাসন চৌকি দিয়ে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ও চালু থাকবে।

 

এ বিষয়ে জানতে চাইলে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মেহেদী হাসান বলেন, শবে কদর, ঈদ ও বাংলা নববর্ষ উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ীরা ছুটির বিষয়ে চিঠি দিয়ে জানিয়েছেন।

 

বুড়িমারী স্থলবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসান ব্যবসায়ীদের সিদ্ধান্তে বন্দর ১০দিন বন্ধ রাখার চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone