শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
শীতে লালমনিরহাটের মানুষের এখন জুবুথুবু অবস্থা

শীতে লালমনিরহাটের মানুষের এখন জুবুথুবু অবস্থা

শীতের প্রকোপে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের মানুষের এখন জুবুথুবু অবস্থা। গত কয়েক দিন ধরে এ মৌসুমের সর্বোচ্চ শীত পড়েছে লালমনিরহাটে। কুয়াশায় সুর্যের আলোও ঢেকে থাকছে। লালমনিরহাটের তাপমাত্রা ১৯ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। নিতান্তই প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছেননা।

 

তবে হাড় কাঁপানো শীত উপেক্ষা করেই খেটে খাওয়া সাধারণ মানুষকে ঘরের বাইরে এসে জীবিকার সন্ধান করতে হচ্ছে। পল্লী এলাকা বিশেষ করে লালমনিরহাটের তিস্তা, ধরলা ও রত্নাইসহ ১৩টি নদ-নদীর তীরবর্তী এবং ৬৩টি চরাঞ্চলে শীতের প্রকোপ একটু বেশি। সেখানে মানুষের দুর্ভোগও অনেক বেশি।

 

মানুষের পাশাপাশি শীতে গবাদিপশুরও কষ্ট হচ্ছে।
অবস্থাপন্ন গৃহস্থরা তাদের গবাদিপশুর গায়ে মোটা কাপড় জড়িয়ে শীত নিবারনের ব্যবস্থা করতে পারলেও গরীব মানুষেরা সেটাও পারছেনা।

 

এদিকে শীত জনিত রোগব্যাধির প্রকোপ বেড়েছে। বেড়েছে ডায়রিয়া। বৃদ্ধ ও শিশুরা বেশি করে আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে।

 

ঘনকুয়াশায় লালমনিরহাটের আলু ও সরিষা ফসলের ক্ষতির আশংকা দেখা দিয়েছে বলে জানিয়েছেন চাষিরা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone