শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মিড-ডে মিলের পুষ্টিকর খাবারের সঙ্গে বাড়ছে শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ট্রাক চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৬ যাত্রী শুদ্ধাচার অনুশীলনে চল্লিশের চর্চা আলোচনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ক্যম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ৯৯টি বোতল এস্কাফ ও ২কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ অবৈধভাবে পাথর তুললে আটকে খবর দিতে বললেন-এমপি হাসান রাজীব প্রধান ‎সবুজের সমারোহে ভরে উঠেছে লালমনিরহাটের সবজি গ্রাম
অপেক্ষার ক্ষণ

অপেক্ষার ক্ষণ

মানিক মোহাম্মদ রাজ্জাক:

ছোট বেলাকার কথা ঢাকা থেকে দ্রুতযান ট্রেন ছুটে যেত বাহাদুরাবাদ ঘাট অভিমুখে দুপাশের গ্রামগুলো ঘূর্ণাবর্তে আবর্তিত হতে হতে হঠাৎ হারিয়ে যেত দূরের দিগন্তে নদীগুলো নাই হয়ে যেত চোখের পলকে পথিমধ্যে চলমান ট্রেন স্টেশনে দাঁড়ালে হকারের হাঁকডাকে ভেঙে যেত তন্দ্রাভাব অতঃপর যখন নদের কূলে স্থিত হতো ট্রেন অগণিত মানুষের স্রোতে সমর্পিত হয়ে দাঁড়াতাম পল্টুনের পাটাতনে স্টিমার বিলম্ব হলে উৎসুক দৃষ্টিতে চেয়ে থাকতাম দিকচিহ্নহীন অপার সমুদ্রসম ব্রহ্মপুত্র নদটির দিকে কখনোবা ছন্দবদ্ধ স্রোতের মিছিল দেখে আহ্লাদে হতাম উদ্দাম গাংচিল অপেক্ষার পর প্রথমে নজরে এসে দোলা দিত আকাশের দিকে ধাবমান ধোয়া ক্রমে ক্রমে দৃশ্যমান হতো স্টিমারের অমিত মাস্তুল অতঃপর হতো অপেক্ষার অবসান সেসব দিনের মতো এখনও অবিরত চেয়ে আছি-অপেক্ষায় আছি একটি টিকার জন্য করোনার কীর্তিনাশা টিকা কবে যে আসবে তুমি? আমার তো অপেক্ষার ক্ষণ ইতিহাস হয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone