লালমনিরহাটে ‘ডিজিটাল যুগে অপতথ্য রুখতে তথ্য প্রকাশ নিয়ন্ত্রণ নয়, চাই অবাধ তথ্যে অভিগম্যতা’ স্লোগানে নিয় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাটের খুনিয়াগাছের পানাতি পাড়ায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের খুনিয়াগাছ অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) উদ্যোগে এ ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মোরশেদ আলম, ১নং খুনিয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, খুনিয়াগাছ অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) সহ-সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় লালমনিরহাটের খুনিয়াগাছের স্থানীয় নারী ও পুরুষ, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মুক্ত আলোচনায় সাধারণ নগরিকগণ অংশগ্রহণ করে বলেন যে, অন্যান্য আইন যেভাবে প্রচার করা হয় তথ্য অধিকার আইন নিয়ে সেভাবে প্রচার বা আলোচনা করা হয় না। যার ফলে গ্রামের অধিকাংশ মানুষ তথ্য অধিকার আইন নামে যে একটি আইন আছে তা জানেনা। তাই এই আইনের ব্যাপক প্রচার দরকার। তথ্য অধিকার আইন ব্যবহার করলে অনেক ক্ষেত্রেই অনিয়ম ও দুর্নীতি কমে আসবে বলে তারা মনে করেন।