শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মিড-ডে মিলের পুষ্টিকর খাবারের সঙ্গে বাড়ছে শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ট্রাক চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৬ যাত্রী শুদ্ধাচার অনুশীলনে চল্লিশের চর্চা আলোচনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ক্যম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ৯৯টি বোতল এস্কাফ ও ২কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ অবৈধভাবে পাথর তুললে আটকে খবর দিতে বললেন-এমপি হাসান রাজীব প্রধান ‎সবুজের সমারোহে ভরে উঠেছে লালমনিরহাটের সবজি গ্রাম
এসআরবি-১৩ এর অভিযানে ৯৯টি বোতল এস্কাফ ও ২কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার

এসআরবি-১৩ এর অভিযানে ৯৯টি বোতল এস্কাফ ও ২কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার

লালমনিরহাটের কালীগঞ্জ ও হাতীবান্ধা থেকে এসআরবি-১৩ এর মাদক বিরোধী অভিযানে ৯৯টি বোতল এস্কাফ ও ২কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে।

‎সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৮মিনিটে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।

এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩ রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদক মুক্ত করতে সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি এসআরবি-১৩ রংপুর এর একটি আভিযানিক দল রোববার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা চাঁপারতল ওয়াপদা মোড়ে অবস্থিত আসামি শ্রী মধুসূদন মোহন্ত (৩৫) এর মালিকানাধীন এমএস বডি বিল্ডার্স নামক ওয়ার্কশপে অভিযান চালিয়ে একটি ঘরের চৌকির নিচে থেকে ৯৯টি বোতল এস্কাফ সিরাপ জব্দ করে। এ সময় অবৈধ মাদক রাখার অপরাধে দোকান মালিক শ্রী মধুসূদন মোহন্ত (৩৫)’কে গ্রেফতার করা হয়। সে লালমনিরহাটের খোঁচাবাড়ি গ্রামের শ্রী মাধব চন্দ্র মহন্তের পুত্র।

পৃথক অপর একটি অভিযানে রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টা ৩০মিনিটে একই আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার বনচুকি গ্রামে মৃত হাবিল শেখের পুত্র মোঃ নুর ইসলাম শেখ ওরফে ভোলা (৪৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে গোসলখানার ভেতর থেকে ২কেজি গাঁজা জব্দ করে। এ সময় বাড়ির মালিক মোঃ নুর ইসলাম শেখ ওরফে ভোলা (৪৫) এবং তার স্ত্রী মোছাঃ শাহনাজ বেগম (৪০) কে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone